অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জনগণের অধিকার থেকে বঞ্চিত করা ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে যৌথসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে, বিভাজন সৃষ্টি করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনিস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র হচ্ছে।
তিনি আরও বলেন, দেখা যাচ্ছে, কিছু মানুষকে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।







