চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে মজুত আছে এক মাসের জ্বালানি তেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে, এটি আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়।

সাধারণত দেশে জ্বালানি তেলের ১৫ দিনের মজুত থাকে, কিন্তু বর্তমানে এক মাসের মজুত রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

জ্বালানির আন্তর্জাতিক ক্রাইসিস ও সরকারের ভাবনা বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি রিভিউ করার জন্য সরকারি যত সামর্থ্য আছে, সব কিছু যাচাই করেছেন। তিনি দেখেছেন যে কীভাবে চলছে, কাজ কী কী অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কী অবস্থা আছে। আমি জাস্ট সংক্ষেপে এটুকু বলতে পারি যে, আমাদের এর আগে জেনারেলি (সাধারণত) ১৫ দিনের একটা মজুত থাকত। তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিশিয়েন্ট (পর্যাপ্ত) রয়েছে।’

মানুষ আতঙ্কে তেল কিনছে জানিয়ে নাসিমুল গনি বলেন, ‘এগুলো (জ্বালানি তেল) তো অতিরিক্ত কিনলে নষ্টই হবে বলে মনে হয়। তো এগুলো হচ্ছে কিছু। তো সেটা হয়তো আর কয়েকদিন পর কেটে যাবে মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে। সরকার থেকে আগামীতে শিগগির যে প্ল্যান নেওয়া হয়েছে, তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে।’

কত দিনের মজুত আসলে আছে, ১৫ দিনের কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘না, এখন এক মাসের—এক মাসের মতো আছে আমার কাছে।’

জেট ফুয়েলের দাম বাড়ানো বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, জেট ফুয়েলের দাম সবকিছুরই তো বাইরে দাম বেড়েছে না? এখন জেট ফুয়েলের দাম যদি আমরা… এটার কতগুলা ব্যাপার আছে। না হলে এখানে তো অন্য দেশের এয়ারলাইন্সও আসে। আসে না বাংলাদেশে? তারা তেল ফুরিয়ে গেলে কি ভারত থেকে তেল নিয়ে আসে? তা তো করে না, এখান থেকে কেনে। তখন আমরা লসে পড়ে যাই। সেজন্য বিমান তো ব্যবসা আন্তর্জাতিক যে রেট আছে সেই রেটে চলছে।’

Reneta

এক মাসের মজুত কোন কোন তেলের আছে- জানতে চাইলে তিনি বলেন, ‘সব তেলেরই আছে।’

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, যেগুলো মিস করছি (চুক্তির পরও পাওয়া যাচ্ছে না) আমরা, এগুলো স্পট মার্কেট থেকে কিনতে হয়। এটা যখন আসে, সিদ্ধান্তটা দিতে হয় তাদের ১০ ঘণ্টার মধ্যে। ফলে এগুলো ইয়ে করার পর ঝট করে মিটিংটা করতে হয়। এলে আমরা খুব বেশি সময় পাই না এটার জন্য।

জ্বালানি তেলের দাম বাড়ানোর গুজব শোনা যাচ্ছে- এ বিষয়ে তিনি বলেন, ‘এ সম্বন্ধে আমি অবগত নই এবং এরকম কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। তাহলে তো প্রথম দিকেই করতে পারত।’

তেলের মজুত বাড়াতে বিভিন্ন উৎস থেকে তেল কেনা হচ্ছে বলেও জানিয়েছেন নাসিমুল গনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকবাল হাসান মাহমুদজ্বালানি তেলনাসিমুল গনিমন্ত্রিসভার বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT