চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ অর্থনৈতিক কার্যক্রম প্রতিরোধে দক্ষতা বাড়ানোর দরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
অর্থনীতি
A A

অবৈধ অর্থনৈতিক কার্যক্রম ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কমপ্লায়েন্সে নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়াতে দু’দিনব্যাপী সেমিনার আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

অবৈধ মাধ্যমে বিদেশ থেকে টাকা প্রেরণ প্রতিরোধ, অবৈধ বেটিং সাইটে অথবা অননুমোদিত বৈদেশিক লেনদেন প্রতিরোধসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে এই প্রশিক্ষণ কর্মসূচিতে এএমএল-সিএফটি বিভাগে কর্মরত ঢাকাসহ সারা দেশের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্প্রতি ঢাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফেরদৌস ইউসুফ এবং এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান সাবের শরীফসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Banglabid

মোবাইল আর্থিক সেবা খাতে অবৈধ অর্থনৈতিক কার্যক্রম ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসহ গ্রাহকের আর্থিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে বিকাশের কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিকাশ নিয়মিতভাবে এএমএল-সিএফটি অর্ধবার্ষিক সেমিনার আয়োজন করে আসছে।

রিপোর্টিং অর্গানাইজেশন হিসেবে বিকাশ দেশের একমাত্র এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান, যারা পরিপালন ব্যবস্থার অংশ হিসেবে নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশনা অনুসারে দেশের বিভিন্ন অঞ্চলে কমপ্লায়েন্স টিম নিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের পাশাপাশি ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।

উল্লেখ্য, বিকাশ বিশেষ কাস্টমাইজড কমপ্লায়েন্স টুল ‘এএমএল ৩৬০ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন সল্যুশন’ ও স্ক্রিনিং ইনটেলিজেন্স সিস্টেম এর মাধ্যমে যেকোন ধরনের সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এমএফএস খাতে অগ্রণী ভূমিকা পালন করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT