চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিবাজরা নেই, তাই এবার গরুর দাম কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

দুর্নীতিবাজরা না থাকায় এই বছর কোরবানির গরুর দাম আগের বছরের চেয়ে তুলনামূলক কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ ৫ জুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলীতে ‍কুরবানির পশুর হাট পরিদর্শনে শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন। এসময় বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, দুর্নীতিবাজরাও নেই। তাই অনেকের হাতে গরু কেনার মতো অর্থও নেই। এছাড়া গরুর সরবরাহ বেড়েছে, যার প্রভাব বাজারে পড়েছে।

বড় গরুর প্রতি মানুষের আগ্রহ কম কেন—এমন প্রশ্নে তিনি বলেন, আগে মানুষের পকেটভর্তি কালো টাকা ছিল। এখন দুর্নীতি কমে যাওয়ায় সে রকম টাকা নেই। তবে এখনও অনেক সৎ মানুষ আছেন, যারা বড় গরু কিনতে পারেন ও কিনছেন।

তিনি বলেন, এবার কুরবানির পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণে আছে। ফলে গরু কেনায় সাধারণ মানুষকে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

উপদেষ্টা জানান, অনেক মানুষই ঢাকা ছেড়ে যাবেন। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকায় থাকবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন। ঢাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Reneta

এর আগে, গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, টিকিটের অতিরিক্ত মূল্য বা কৃত্রিম সংকট নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

যানজট প্রসঙ্গে উপদেষ্টা জানান, বৃষ্টিতে কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিশেষ করে মহাসড়কে যানজট এড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মো. জাহাঙ্গীর আলম চৌধুরীস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT