সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে, শতভাগ বিদ্যুতায়নের ভূল এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অনেক অনিয়ম হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানী খাত নিয়ে সেমিনারে তারা বলেন, গত সরকারের আমলে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কারণে যাকে খুশি তাকে টেন্ডার ছাড়া বিদ্যুৎ কেন্দ্র করতে দেয়া হয়েছে।








