চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
এনসিপির মুখ্য সমন্বক নাসিরউদ্দিন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বক নাসিরউদ্দিন পাটওয়ারী

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, অনেকগুলো দল এনসিপির সাথে আসছে। বিএনপি ৫০ থেকে ১০০ এর বেশি আসন পাবে না। ভণ্ডামি বাদ দিতে হবে জামায়াত-বিএনপিকে।

সোমবার ২২ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসে এনসিপি। বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক এ তথ্য জানিয়েছেন।

সুখবর আসছে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে, আমাদের শাপলা প্রতীক দিতে হবে। আমরা সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে এনসিপি ছাড় দেবে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানে ভূমিকা আছে এমন বিভিন্ন পেশার মানুষদের সাথে কথা বলছি। ১৫০ আসনে এনসিপি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিএনপি, জামায়াতের জোটে যাচ্ছি না। অনেকে এনসিপির সাথে যোগাযোগ করছে।

তরুণদের বৃহত্তর জোট আসছে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী সংসদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি থাকবে না। গণঅধিকার পরিষদ আমাদের সাথে যুক্ত হবে। কি প্রক্রিয়ায় হবে সেটি ঠিক হয়নি।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় আছে। এনসিপি দ্রুত নির্বাচন চায়।

Reneta

এদিকে নির্বাচনকে সামনে ইসিতে বৈঠক করেছে ইউরোপীয ইউনিয়নের প্রতিনিধি দল। সরকারের নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি সারছে ইসি। বিকেলে নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের ৮ সদস্যের প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো সানাউল্লাহর সাথেও সাক্ষাত করে প্রতিনিধি দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিপিজাতীয় নির্বাচনমুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাট‌ওয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত: ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু

মে ৭, ২০২৬
বাংলাদেশের মহান জাতীয় সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৭ জুন

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জানা গেছে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য তারিখ

মে ৭, ২০২৬

সেরাটা বের করে আনার পথ জানে পাকিস্তান

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT