চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে: দুদক কমিশনার

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৮:২০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী

দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী

দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী বলেছেন, দুর্নীতির করা মামলা বা অভিযোগের তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে তাদের সরাসরি চাকরিচ্যুত করা হবে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা দুদকের আয়োজনে দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

দুদক কমিশনার বলেন, আমরা সব অভিযোগের যাচাই-বাছাই করেছি। দুদকের অপরাধের যে তফসিলভুক্ত সেগুলো আমরা আমলে নিয়েছি। আজ শুনানির মাধ্যমে অনেকগুলো অভিযোগ নিষ্পত্তি হয়েছে। এ ধরনের শুনানিতে মানুষ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকের শুনানিতে টাঙ্গাইল বিআরটিএ, পাসপোর্ট অফিসসহ কয়েকটি দপ্তর উপস্থিত হয়নি। তাদের শোকজ করা হবে।

এরআগে সকালে প্রথম অধিবেশনে হওয়া আলোচনা সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী।

এসময় দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হুদা, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, দুদকের মহা-পরিচালক মুহাম্মদ রেজাউল করিম ও মহা-পরিচালক মো. আক্তার হোসেন বক্তৃতা করেন।

Reneta

দ্বিতীয় অধিবেশনে গণশুনানি অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিষয় নিয়ে দুদকের কাছে করা প্রায় দেড় শতাধিক অভিযোগ পর্যালোচনা করা হয়। এসময় সরাসরি বিভিন্ন অভিযোগের বিষয়ে নিষ্পত্তি ও মামলাসহ বিভিন্ন জটিলতা নিরসনে পুলিশবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরকে তদন্তের নির্দেশনা দেয়া হয়। এ দিন উল্লেখযোগ্য প্রায় ৬৯টি অভিযোগের বিষয় নিয়ে শুনানি করা হয়।

অনুষ্ঠানে জেলাসহ সকল উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সেবাদাতা, সেবাপ্রত্যাশী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজীদুদকদুর্নীতি দমন কমিশন (দুদক)
শেয়ারTweetPin

সর্বশেষ

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬

তৃণমূল কংগ্রেসে একের পর এক অস্থিরতা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT