বান্দরবানের আলীকদমে নয়াপাড়া এলাকায় একটি গরু বাছুরকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের কামড়ে ছোট ভাই খুন হয়েছে।
আজ শনিবার (৪ জানুয়ারি) আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আনোয়ার হোসেনের ছেলে বড় ভাই মোহাম্মদ আবু মুসা’র সাথে পারিবারিক দ্বন্দ্বে তার ছোট ভাই মো. নুরুল আবছার মামুন (২২) কানে কামড় দিলে কান থেকে দ্রুত রক্তক্ষরণ হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে ওখানে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, শনিবার সকালে নিজের পালিত একটি গরুর বাছুরকে নিয়ে দুই ভাইয়ের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে কানের নিচে কামড় দেয় অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যু হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন নয়াপাড়া এলাকায় ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।







