আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী ‘ব্লবফিশ’ বছরের সেরা মাছ

ব্লবফিশ মাছের ছবি, কুৎসিত ও অদ্ভুত চেহারা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্লবফিশ মাছের ছবি, এর অদ্ভুত ও কুৎসিত চেহারা, যা বিশ্বের সবচেয়ে কুৎসিত মাছ হিসেবে পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী ব্লবফিশ নিউজিল্যান্ডের বছরের সেরা মাছের তকমা পেয়েছে। এটি মূলত ছোট অমেরুদণ্ডী প্রাণী এবং সামুদ্রিক কীট খেয়ে বেঁচে থাকে।

আজ (১৯ মার্চ) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের পরিবেশ বিষয়ক সংস্থা মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতায় এই বছর ৫ হাজার ৫০০ জনেরও বেশি ভোটের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ ভোট পেয়ে ব্লবফিশ সেরা মাছের তকমা পেয়েছে।

ব্লবফিশ, বিশ্বের সবচেয়ে কুৎসিত মাছ, গভীর সমুদ্রের মাছ. Channel i News - চ্যানেল আই নিউজ এটি ব্লবফিশের জন্য একটি অপ্রতুল জয় কারণ, ২০১৩ সালে ‘আগলি অ্যানিম্যাল প্রিজারভেশন সোসাইটি’ আয়োজিত একটি অনলাইন ভোটে ব্লবফিশ বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী হিসেবে নির্বাচিত হয়। প্রায় ৩ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ভোটে ৭৯৫টি ভোট পেয়ে ব্লবফিশ শীর্ষস্থান দখল করে।

ব্লবফিশ সাধারণত অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও নিউজিল্যান্ডের সমুদ্রের ৬০০ থেকে ১ হাজার ২০০ মিটার গভীরে বসবাস করে। সমুদ্রের তলদেশে এদের চেহারা সুন্দর হলেও, পানির চাপ কম থাকা ডাঙায় বা উপরে আনা হলে এদের শরীর ফুলে যায় এবং কদাকার রূপ ধারণ করে।

সমুদ্রের গভীরে প্রচণ্ড চাপ সহ্য করার জন্য ব্লবফিশের হাড় নরম ও মাংস জেলির মতো, যা তাদের টিকে থাকতে সাহায্য করে। ব্লবফিশের কদাকার রূপের পেছনে রয়েছে তার অভিযোজন ক্ষমতা, যা তাকে সমুদ্রের গভীরে বেঁচে থাকতে সাহায্য করে।

বিষয়:মাছ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…