আন্তর্জাতিক

বতসোয়ানায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

বতসোয়ানায় পাওয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বড়, স্বচ্ছ হীরা হাতে ধরা হয়েছে, যা বতসোয়ানার খনি থেকে এসেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বতসোয়ানার খনিতে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা পাওয়া গেছে, যেটি বিশ্বে এখন পর্যন্ত পাওয়া বিভিন্ন হীরার মধ্যে দ্বিতীয় বৃহত্তম।

আলজাজিরা জানিয়েছে, কানাডিয়ান খনি কোম্পানি লুকারা ডায়মন্ড কর্প বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে উত্তর-পূর্ব বতসোয়ানার কারোই ডায়মন্ড খনিতে হীরাটির সন্ধান পাওয়া যায়। লুকারা খুঁজে পাওয়া এই হীরার আনুমানিক মূল্য সম্পর্কে কিছু জানায়নি। এমনকি কোন ধারণাও দিতে পারেনি।

বিবৃতিতে বলা হয়েছে, এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হীরাগুলোর মধ্যে একটি। ২০১৭ সালে স্থাপন করা কোম্পানির মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে এটি শনাক্ত, উদ্ধার ও সংরক্ষণ করা হয়েছে।

ক্যারেট বিবেচনার প্রেক্ষিতে এটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান ডায়মন্ডের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। লুকারার প্রেসিডেন্ট উইলিয়াম ল্যাম্ব বিবৃতিতে বলেছেন, আমরা এই অসাধারণ ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরা আবিষ্কারে আনন্দিত।

বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি ম্যাসিসি কোম্পানিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাকে বলা হয়েছে, এটি এখন পর্যন্ত বতসোয়ানায় আবিষ্কৃত সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। এটি মহা মূল্যবান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী, বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি যা দেশটির আয়ের প্রধান উৎস। জিডিপির ৩০ শতাংশ এবং এর ৮০ শতাংশ রপ্তানি হয়।

বিষয়:খনি হীরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…