চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকে অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে হবে: ঋষি সুনাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া আর কিছুই আমাদের জীবনকে বদলাতে পারবে না। বিদ্যুতের আগমন বা ইন্টারনেটের জন্মের মতো নতুন বিজ্ঞান অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ, মানুষের সক্ষমতায় নতুন অগ্রগতি এবং বৈশ্বিক সমস্যা সমাধানের নতুন উপায় নিয়ে আসবে যা আমরা একসময় আমাদের কল্পনার বাইরের বলে ভাবতাম।

এনডিটিভি জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মতে, আগের প্রযুক্তিগুলোর মতো এআইও নতুন সংকট এবং ভয় নিয়ে আসে। তাই যদি আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উপকৃত হোক তবে আমাদের অবশ্যই এআই নিয়ে কাজ করতে হবে এবং এখনই করতে হবে। মানুষকে এর ঝুঁকি থেকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, এখন প্রশ্ন হল এর ঝুঁকি কী? বিশ্লেষণ বলছে- অপরাধী বা সন্ত্রাসী গোষ্ঠীরা ক্ষতির করার জন্য এআই ব্যবহার করতে পারে যা  সাইবার-আক্রমণ, বিভ্রান্তি বা প্রতারণার ঝুঁকি তৈরি করে সমাজের জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে মানুষ সম্পূর্ণরূপে এআই এর নিয়ন্ত্রণ হারাতে পারে এমন ঝুঁকিও রয়েছে। এধরনের এআইকে কখনও কখনও ‘সুপার ইন্টেলিজেন্স’ হিসেবেও উল্লেখ করা হয়।

ঋষি সুনাক বলেন, তবে এই বিষয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়।  বিষয়টি নিয়ে বাস্তবে বিতর্ক চলছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি কখনই ঘটবে না। প্রথমবারের মতো, ব্রিটিশ সরকার গোয়েন্দা সংস্থার মূল্যায়নসহ এই বিষয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করার জন্য পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে, আমি অনুভব করেছি এই কাজের মাধ্যমে যুক্তরাজ্য বিশ্বকে আরও সচেতন ও সহজ করতে অবদান রাখতে পারে।

তিনি বলেন, এখন প্রশ্ন হলো তাহলে আমাদের কী করা উচিত? প্রথমত, সরকারের ভূমিকা আছে। যুক্তরাজ্য সবেমাত্র প্রথম এআই সেফটি ইনস্টিটিউট ঘোষণা করেছে। আমাদের ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের একত্রিত করবে। তারা বিচক্ষণতার সাথে পরীক্ষা ও মূল্যায়ন করবে এবং সবার জন্য এআইকে নিরাপদ রাখতে আমাদের সিদ্ধান্তগুলো অন্যান্য দেশ এবং কোম্পানির সাথে শেয়ার করবে।

তিনি বলেন, কিন্তু কোন দেশই এককভাবে এআই নিরাপদ করতে পারে না। তাই আমাদের দ্বিতীয় ধাপ হতে হবে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। ঝুঁকি সম্পর্কে সৎ হতে, মানুষের আস্থা অর্জনের জন্য, সঠিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে, নিরাপত্তার স্বস্তি প্রদান করতে বিশ্ব নেতাদের সঠিক কাজ করার দায়িত্ব আছে। আমরা যদি তা করতে পারি তাহলে এআই হবে অসাধারণ এবং আমরা আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে পারি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋষি সুনাকএআইকৃত্রিম বুদ্ধিমত্তাব্রিটিশ প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT