চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পাশে থাকবে বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
বিশ্বব্যাংকের প্রতিনিধি বাংলাদেশে এসে ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যানা বেজার্ড বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের পাশে থাকবে বিশ্বব্যাংক।

রোববার ২৫ ফেব্রুয়ারি সকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেন, বিশ্বব্যাংকের এমডি এ্যানা বিয়ার্ডের সাথে বৈঠকে মূল্যস্ফীতির চাপে বেসামাল অর্থনীতির ব্যবস্থাপনা নিয়ে কথায় পাশে থাকার আআশ্বাস পাওয়া গেছে।

Banglabid

ভারত, শ্রীলংকাসহ প্রতিবেশি দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হলেও বাংলাদেশ কেন পারছে না, এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, চেষ্টা চলছে, সময় দিতে হবে।

প্রায় দেড় বছর হলো আমদানিতে কড়াকড়ি, সুদের হার বৃদ্ধির মতো পদক্ষেপ ও নিয়েছে বাংলাদেশ ব্যাংক, আর কতো সময় দরকার, সেই প্রশ্নে আবুল হাসান মাহমুদ আলী বললেন, আমরা কি শেষ হয়ে গেছি? যেকোনো বিষয়ে এখন অপেক্ষা করতে হবে এবং অবশ্যই সেই অপেক্ষার ফল পাওয়া যাবে।

বিশ্বব্যাংক গ্রুপের কয়েকজন ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে একজন অ্যানা বেজার্ড। শনিবার ২৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা এসেছেন ২ দিনের সফরে।

Reneta

রোববার ২৫ ফেব্রুয়ারি শুরুতেই ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এরপর সকাল সোয়া ৯ টায় আগারগাওয়ে পরিকল্পনা কমিশন চত্বরে অর্থমন্ত্রীর ইআরডি অফিসে পূর্ব নির্ধারিত বৈঠকটি শুরু হয় প্রায় ২৩ মিনিট পর যার প্রধান কারণ যানজট। বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্প, ঋণ ছাড় এবং অর্থনীতিতে সংকট নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং বিশ্বব্যাংক উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।

চলতি অর্থবছরে বহুজাতিক সংস্থাটির সাথে প্রায় ৩ বিলিয়ন ডলারের ঋণচুক্তি হয়েছে। এই মুহুর্তে ৫৪টি প্রকল্পে প্রায় ১৬ বিলিয়ন ডলারের ঋণ বিনিয়োগ করা আছে বিশ্বব্যাংকের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংকমূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহায়তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু

পরবর্তী

গুজরাটে ভারতের দীর্ঘতম ক্যাবল সেতু উদ্বোধন

পরবর্তী
ভারতের গুজরাটে দীর্ঘতম ক্যাবল সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটে ভারতের দীর্ঘতম ক্যাবল সেতু উদ্বোধন

পিলখানা ট্র্যাজেডি স্মরণে বাংলাদেশি জনগণের শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিলখানা ট্র্যাজেডি: প্রিয়জন সারাজীবন বহন করে যাবে যে বেদনা!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT