অর্থনীতি

দেশের আর্থিক সংস্কারে সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রতিনিধি বৈঠকে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রতিনিধি দেশের আর্থিক সংস্কারে সহায়তা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গঠন করতে বাংলাদেশের আর্থিক বিভিন্ন সংস্কার প্রয়োজন। সেই সংস্কারে বিশ্বব্যাংক প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেকেরর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

কোন কোন বিষয়ে সংস্কার করা হবে, জানতে চাইলে সুনিদির্ষ্ট কোনো খাত উল্লেখ না করে অর্থমন্ত্রী বলেন, সার্বিকভাবেই সংস্কারের বিষয়ে কথা হয়েছে। একইসঙ্গে অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক এই পর্যন্ত বাংলাদেশে ৫২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং আরও ১৬ বিলিয়ন বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয়:অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিশ্বব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…