চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোরগ্যাং সদস্যরা

সুমন রায়সুমন রায়
৯:৫০ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৪
অপরাধ, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় তাকে বাঁচাতে আসলে তার বোনের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় চার লাখ টাকা।

রোববার (৭ জুলাই) বেলা ১১টার দিকে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে।

নিহত মারুফ (২৭) শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে বের হয়ে আসেন মারুফ। এসময় তাকে শিবপুরের সদর রোডস্থ একটি বাড়িতে আটকে রাখে সৈকতের নেতৃত্বে একদল কিশোর গ্যাং। তাকে বাঁচাতে পার্শবর্তী ব্যাংক থেকে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার। এসময় বৃষ্টির কাছ থেকে তার বাবার পেনশনের তোলা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তার সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর যখম করে। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, নিহত মারুফ নিজেও গত দুমাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ নিজেও কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে লোকজন। রোববার বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তবে টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি সঠিক কিনা তা জানা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর গ্যাংনরসিংদীর শিবপুরসবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT