জীবাশ্ম জ্বালানির পরিবর্তে দেশে দিন দিন বেড়ে চলেছে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। সিরাজগঞ্জের যমুনা তীরে দ্রুত গতিতে চলছে সৌর প্যানেল পার্ক নির্মাণ কাজ। আগামী এপ্রিলেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৬৮ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ। এ ধরনের উদ্যোগ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি জ্বালানি সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা।






