চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ কূটনীতিককে তলব ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ ১৩টি বিদেশি মিশনের প্রধানদের তলবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।

স্থানীয়সময় (২৬ জুন) বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি প্রেস ব্রিফিং-এ বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে তিনি বিষয়গুলো নিয়ে কথা বলেন।

বাংলাদেশে ১৩টি বিদেশি মিশনের প্রধানদের তলব ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘একটা বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, সেটি হলো- গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। দেশটিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের যে লক্ষ্য সেটাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।’

তিনি আরও বলেন, ‘একটি বিষয় গুরুত্ব দিয়ে বলতে চাই, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তাদেরও লক্ষ্য মর্মে প্রধানমন্ত্রীসহ অনেক কর্মকর্তা আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।’

বুধবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়ায় ১৩ বিদেশি দূতকে ডেকে অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া পশ্চিমা দেশগুলোর দূতদের ডেকে ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

Reneta

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই তলবি ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবাধ ও সুষ্ঠু নির্বাচনঢাকা ১৭ আসনহিরো আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT