রাজনীতি

যুক্তরাষ্ট্র আগে নিজ দেশের মানবাধিকার নিয়ে চিন্তা করুক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: যুক্তরাষ্ট্র আগে নিজ দেশের মানবাধিকার নিয়ে চিন্তা করুক।

বৃহস্পতিবার সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: আমেরিকাতেও অনেক ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারা নিজের দেশের মানবাধিকারের চিন্তা আগে করুক।

বাংলাদেশ এত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, এটা কি মানবাধিকার নয়? এমন প্রশ্ন রাখেন সংসদ নেতা।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে, তার প্রমাণ সাম্প্রতিক সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিলো সামরিক শাসকেরা  বলে মন্তব্য করেন তিনি।

বিষয়:প্রধানমন্ত্রী বাজেট অধিবেশন শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…