আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত, বিশ্ব নেতারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামীকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার অনুরোধে সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় বৈঠকটি বসবে বলে কূটনৈতিক সূত্র সমূহ জানিয়েছে।

সম্প্রতি সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত ও ৪১ জন আহত হয়েছে। ওই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে ওয়াশিংটন।

এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট ৮৫টির বেশি লক্ষ্যে একযোগে এ বিমান হামলা চালায়।

বিষয়:জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…