আন্তর্জাতিক

ভবিষ্যতে পানি সংকটের সতর্কতা জাতিসংঘের

পানি খাচ্ছেন একজন যুবক, জলপ্রবাহে ভিজে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক পানির জন্য পানির ট্যাংক থেকে জল খাচ্ছেন, জলপ্রবাহে ভিজে আছেন, পরিবেশের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি বিশ্বব্যাপী পানির সঙ্কট, অতিরিক্ত পানির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির ঘাটতির আসন্ন ঝুকি সম্পর্কে জাতিসংঘের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে আমরা ধীরে ধীরে বিশ্বব্যাপী ভয়াবহ পানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছি। প্রতিবেদনটি জাতিসংঘের পানি সম্মেলন উপলক্ষে প্রকাশিত হয়েছে। ১৯৭৭ সালের পর থেকে প্রতি বছর জাতিসংঘের অধীনে পানি সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।

বিশ্ব পানি দিবস উপলক্ষে আজ বুধবার থেকে শুরু করে তিন দিনব্যাপী নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে জাতিসংঘ পানি সম্মেলন। সমাবেশে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পানি মানবতার জীবনরক্ত যা পানির অপব্যবহার, পানি দূষণ এবং অনিয়ন্ত্রিত গ্লোবাল ওয়ার্মিং দ্বারা শুষে নেয়া হচ্ছে।

প্রতিবেদনের প্রধান লেখক রিচার্ড কনর বলেন, বিশ্ব জনসংখ্যার প্রায় ১০% মানুষ এমন এলাকায় বাস করে যেখানে গুরুতর পানির অভাব আছে এবং ৩.৫ বিলিয়ন পর্যন্ত মানুষ বছরে অন্তত এক মাস পানির অভাবের মধ্যে থাকে। তিনি বলেন, বিশ্বব্যাপী পানি সরবরাহের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়ছে, আমরা যদি এর সমাধান না করি তবে অবশ্যই বিশ্বব্যাপী সংকট দেখা দেবে।

বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়জিত এই শীর্ষ সম্মেলনের সহ-আয়োজক দেশ হল তাজিকিস্তান এবং নেদারল্যান্ড। এই সম্মেলনে বিভিন্ন দেশের ১০০ জন মন্ত্রী, ১২টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ প্রায় ৬,৫০০ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছে।

বিষয়:জাতিসংঘ বিশ্ব পানি দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…