চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টার অভিযোগে উবার চালক আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
চিত্রনায়িকা নিঝুমের ছবি, সুন্দর পোশাক পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে রাজধানীর বনশ্রী থেকে ধানমণ্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হওয়া চিত্রনায়িকা নিঝুম রুবিনার উবার ড্রাইভার রকিব হোসেনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর দুইটার দিকে রাজধানীর আফতাব নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ চ্যানেল আই অনলাইনকে বলেন: অপহরণ চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে আমরা রকিব হোসেন নামক একজন চালককে আটক করেছি। আমরা সকল তথ্য প্রমাণ যাচাই বাছাই করছি এবং তার বিরুদ্ধে অভিযোগের বিষয় খতিয়ে দেখছি।

Banglabid

এরআগে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালককে আটক করেছে রামপুরা থানা পুলিশ।

গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নিঝুম রুবিনা বলেন, অপহরণের চেষ্টার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এরই মধ্যে গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, কিন্তু এই ঘটনায় সে জড়িত কি না তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারব।

নিঝুম রুবিনার স্বামী রাহুল বলেন, আমরা এরই মধ্যে জেনে গেছি যে গাড়িটি কোন নায়িকার, কিন্তু আমরা আপাতত নাম প্রকাশ করছি না। ঘটনাটি পরিকল্পিত অপহরণ নাকি অন্য কিছু বুঝতে পারছি না। আগে গাড়ির চালককে আটক করতে হবে, তারপর পুরো ঘটনা জানা যাবে।

Reneta

গত ২১ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে অপহরণ চেষ্টার শিকার হন নিঝুম রুবিনা। পরে বুধবার বিকেলে হাতিরঝিল থানায় একটি জিডি করেন তিনি।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে অপহরণের চেষ্টার বিস্তারিত তুলে ধরেন নিঝুম রুবিনা লেখেন, আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হবে। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাবো। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন, ‘‘আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন’’।

তিনি লেখেন, মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল, ‘‘চুপ থাক, কোনো কথা বলবি না। ’’ তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।

নিঝুম রুবিনা লেখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত না।

২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’, ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে।

বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’, এবং আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ নামে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণ চেষ্টাআফতাব নগরউবার চালক আটকচিত্রনায়িকা নিঝুম রুবিনারকিব হোসেনরামপুরা থানা পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT