জনপদ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, নিহত ১

নিহত ব্যক্তির জন্য ট্রাকের ধাক্কা লেগে গাছের সাথে ধাক্কা লেগেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ব্যক্তির জন্য ট্রাকের ধাক্কা লেগে গাছের সাথে ধাক্কা লেগেছে, ঘটনাস্থলে লোকজন জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরের বিরলে আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দিলে ট্রাকে থাকা তারিকুল ইসলাম তারেক (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার ৮ জুলাই সকাল ৬ টার দিকে ধামইর ইউনিয়নের নিজামপুর গ্রামে দিনাজপুর-বোচগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক পাবনা জেলার সুধানগর থানার মানিকবীর গ্রামের লাল মিয়ার ছেলে।

বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ জানান, দিনাজপুরগামী আম ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-৮২৫৯)  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আম গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা তারিকুল ইসলাম তারিক নিহত হন। ট্রাক ড্রাইভার আহত অবস্থায় পলাতক রয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ সম্পূর্ণ করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

বিষয়:ট্রাক নিয়ন্ত্রণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…