নাটোর-বগুড়ামহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, আজ (১ জুন) সোমবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বন্দর আমতলা এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই আরোহী মুক্তার হোসেন ও জীবন ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








