চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মবের মাধ্যমে কিছু আদায়ের প্রবণতা বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে ‘মবের মাধ্যমে’ দাবিদাওয়া আদায়ের প্রবণতা বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি আরও বলেন, গণতান্ত্রিক উপায়ে দাবি-দাওয়া উপস্থাপনের সুযোগ থাকবে, তবে মবের মাধ্যমে কিছু আদায়ের প্রবণতা বন্ধ করা হবে।

সোমবার সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দাবি আদায়ে সড়ক-মহাসড়ক অবরোধের যে প্রবণতা দেখা গিয়েছিল, সেটি আর চলতে দেওয়া হবে না।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Banglabid

রুমিন ফারহানা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশে দীর্ঘদিন গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি ছিল। আর অন্তর্বর্তী সরকারের সময়ে দেখা গেছে ‘মব কালচার’।
“২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ২৫০ থেকে ৩০০ এর বেশি মানুষ মবের খপ্পরে পড়ে নিহত হয়েছেন।

রুমিন ফারহানা বলেন, যেহেতু একটি খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও ২১ ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কী পদক্ষেপ নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কী কী পদক্ষেপ নেবেন?”

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রুমিন ফারহানা যে পরিসংখ্যান দিয়েছেন, তা তার কাছে নেই, তবে সরকার বিষয়টি সম্পর্কে অবগত আছে। এই মব কালচারের ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট। আলাদা ডিবেট হতে পারত। সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো দেড় মাস হয়নি। এই সময়ের মধ্যে মবের মত কিছু ঘটনা ঘটেছে, তবে সব ঘটনাকে একইভাবে দেখার সুযোগ নেই।
এখানে সংজ্ঞা আলাদা করতে হবে। কোনটা মব হবে, কোনটা হবে না।

Reneta

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, গাইবান্ধার পলাশবাড়িতে থানায় হামলা, ২১ ফেব্রুয়ারি এক সংসদ সদস্যের ওপর হামলা, কিংবা উত্তরার একটি ব্যবসা কেন্দ্রে ঘেরাও ও ভাঙচুর, সবকিছুকে একসঙ্গে ‘মব’ বলা ঠিক হবে না।

কিছু ঘটনা সংঘটিত অপরাধ, যেগুলোর ক্ষেত্রে মামলা হয়, তদন্ত হয়, গ্রেপ্তার হয় এবং বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হয়।

তব নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না।”
তিনি বলেন, দাবি-দাওয়া জানাতে গণতান্ত্রিক পথ খোলা থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি দেওয়া যাবে, জনমত গঠনে সেমিনার-সিম্পোজিয়াম করা যাবে, এমনকি জনসমাবেশও করা যাবে।

রাইট টু অ্যাসোসিয়েশন, রাইট টু স্পিচ এগুলো আমরা নিশ্চিত করব। কিন্তু মবের মাধ্যমে যেন আমরা সবাই দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসি।

অন্তর্বর্তী সরকারের সময় সড়ক অবরোধ করে দাবি আদায় নিয়ে তিনি বলেন, ক্ষেত্রবিশেষে সে সরকারের দুর্বলতার কারণে মব উৎসাহিত হয়েছিল। নতুন সরকার সেটি আর অ্যালাউ করবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঠোর ব্যবস্থামব কালচারস্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

পরবর্তী

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলার উদ্বোধন

পরবর্তী
ছবি: সংগৃহীত

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলার উদ্বোধন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

সর্বশেষ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT