বাংলাদেশ

গুম কমিশনে অভিযোগ দেওয়ার সময় বেড়েছে

শহীদ মিনার স্মৃতি চিহ্নের ছবি, বাংলার গর্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরে সময়সীমা ১৭ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।

ডাকযোগে অথবা ই-মেইলেও (edcommission.bd@gmail.com) অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬,গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে।

‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসারে তদন্তকার্য সম্পন্ন করে কমিশন তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

বিষয়:গুম কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…