চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, ধর্ম ও জীবন
A A
বস্তির মানুষের ভিড় ও বসবাসের স্থান, ঢাকার আশেপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এই পর্বের ইজতেমা আজ ফজরের পর থেকে শুরু হলেও বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হয় এর আনুষ্ঠানিকতা।

ইজতেমা উপলক্ষে বুধবার রাত থেকেই ইজতেমায় আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকালেও ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আগামী রোববার ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। রোববার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা।

দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামউদ্দিন মারকাজের সা’দ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়। ইজতেমা উপলক্ষে আগেই প্রস্তুত করা হয়েছিল পুরো মাঠ। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন ইজতেমা মাঠে। তাদের সবার সঙ্গে গাট্টিবোঁচকা। ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত জায়গায় (খিত্তা) তারা অবস্থান নিয়েছেন।

Banglabid

তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীরা।

নানা বাধা হুমকিধামকি আতংক পরিস্থিতি পেরিয়ে অবশেষে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে তাবলীগ জামাতের সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম ও সাদপন্থীদের ইজতেমা আয়োজন ঘিরে নানা নাটকীয়তা ঘটেছে গত বেশকিছু দিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু হল।

ভবিষ্যতে সাদপন্হীরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আর কোনো দিন বিশ্ব ইজতেমা করতে পারবে না এমন মুচলেকা দিয়েই ইজতেমা অনুষ্ঠান করছে। এটিই তাদের শেষ বিশ্ব ইজতেমা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজতেমাতুরাগ তীর
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT