জনপদ

ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ

ঝুলন্ত ব্রিজটি পানিতে ডুবে গেছে, চারপাশে জলাবদ্ধতা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ পানিতে ডুবে গেছে, আশেপাশে জলাবদ্ধতা ও জলপ্রবাহ বৃদ্ধি পেয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

কয়েকদিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ। এতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

রবিবার ৩ সেপ্টেম্বর সকালে দেখা যায়, কাপ্তাই হ্রদের পাটাতনের ছয় ইঞ্চি পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে ব্রিজটি। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।

এ বিষয়ে রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত ব্রিজ ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য আজ রবিবার সকাল থেকে ব্রিজের পারাপারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ঝুলন্ত সেতুটি চলাচলের উপযোগী হলে আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

রাঙ্গামাটি পর্যটন বোট মালিক সমিতির নেতা মো. রমজান আলী জানান, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের কারণে জেলার দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি পানিতে প্রায় ডুবে যাওয়ায় পর্যটকরা এসে ফিরে যাচ্ছে। এতে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। ঝুলন্ত সেতুটি সংস্কার করার দাবি জানান তিনি।

বর্ষা মৌসুম আসলে প্রতি বছর পর্যটনের এই ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায়। ঝুলন্ত সেতু সংস্কারসহ পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য আরও দৃষ্টিনন্দন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আগত পর্যটকসহ স্থানীয়রা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…