দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো প্রতি সেমিস্টারে ৭৫ জন করে বছরে দুই সেমিস্টারে ১৫০ জন আর সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বছরে ১০০ জন আইনের শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
আপিল বিভাগের দেয়া এসংক্রান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন। আজকের এই রিভিউ রায় ২০১৭ সালে দেয়া আপিল বিভাগের রায় থেকেই কার্যকর হবে বলে বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী আহসানুল করিম।
এর আগে আপিল বিভাগের দেয়া রায় অনুযায়ী দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো প্রতি সেমিস্টারে ৫০ জন করে বছরে দুই সেমিস্টারে ১০০ জন আইনের ছাত্র ভর্তি করতে পারতেন।
তবে যে সকল বেসরকারী বিশ্ববিদ্যালয় আদালতের আদেশ অমান্য করে প্রতি সেমিস্টারে ৫০ এর অধিক আইনের ছাত্র ভর্তি করেছেন সে সব বিশ্ববিদ্যালয়কে ৫০ এর অধিক ভর্তি করা প্রতি ছত্রের জন্য ২৫ হাজার টাকা করে জরিমানা দিতে আজকের রিভিউ রায়ে নির্দেশ দেয়া হয়েছে। আর এই জরিমানার টাকার ৮০ শতাংশ বার কাউন্সিলের রিলিফ ফান্ডে এবং ২০ শতাংশ সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারকে দিতে বলা হয়েছে।
আজ আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।







