ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও ভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন। এতে যুক্ত হয়ে চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তানের নেতারা জোট সদস্যদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ জোটের সম্প্রসারণ এবং এই অঞ্চলে পশ্চিমা প্রভাব মোকাবেলারও আগ্রহ পোষণ করেছেন তারা।






