রাজধানীর নিউমার্কেটের সায়েন্স ল্যাবরেটরি এলাকার সুকন্যা টাওয়ারের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সুকন্যা টাওয়ারের নিচতলায় অবস্থিত মা-মা সুপারশপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।








