ভিনদেশে ব্যবসায় বাঙালির সাফল্যের গল্পে নতুন পালক চাঁদপুরের মোহাম্মদ আলী খানের উদ্যোগ। ব্যাংককপ্রবাসী এই বাংলাদেশী মাত্র ৩০ বছরে ব্যাংককে দুটি, মিয়ানমারে একটি, ভিয়েতনামে একটি এবং চট্টগ্রামে একটি ফিস প্রসেসিং ফুড কারখানা করেছেন। তার কারখানার শতভাগ রপ্তানিমুখী রেডি-টু-কুক ফিশের জনপ্রিয়তা কাতার, দুবাই, সৌদি আরব ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পৌঁছে গেছে।







