চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার দেশের সবচেয়ে বড় উৎসবে জাক মীরের প্রথম সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশি–আমেরিকান নির্মাতা জাক মীরের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য স্টোরি অব আ রক’, যা ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ১৯তম তাসভীর ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার প্রদর্শিত ও প্রশংসিত হয়। এবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সিনেমাটি!

চলছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। ১০ জানুয়ারি শুরু হওয়া এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইতিমধ্যে দর্শক–নির্মাতাদের উপস্থিতিতে জমে উঠেছে। উৎসবের চতুর্থ দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত হবে ‘দ্য স্টোরি অব আ রক’। উৎসবে ‘বাংলাদেশ প্যানোরামা’ বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি।

এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে অনুষ্ঠিত তাসভীর ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এমন প্রতিযোগিতামূলক উৎসবে নিজের প্রথম সিনেমা প্রদর্শিত হওয়াকে বড় সম্মান বলে উল্লেখ করেছিলেন জাক মীর।

Banglabid

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক কিশোরী মেয়েকে ঘিরে, যার মা জীবিকার প্রয়োজনে মধ্যপ্রাচ্যে চলে গেলে তার জীবনে নেমে আসে নানা সংকট ও চ্যালেঞ্জ। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মেয়েটির জীবনের গতিপথ আমূল বদলে দেয়- এমন বাস্তবঘনিষ্ঠ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসরত জাক মীর এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন। তিনি জানান, ‘দ্য স্টোরি অব আ রক’ সরাসরি কোনো সত্য ঘটনা অবলম্বনে তৈরি না হলেও বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। বিশেষ করে ঘরের ভেতরে নারীদের প্রতিনিয়ত যে সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেই সংগ্রামই সিনেমার মূল উপজীব্য।

সিনেমাটিতে মনিকা চরিত্রে অভিনয় করেছেন সাফানা নোমনি। আরও অভিনয় করেছেন সাহানা রহমান সুমি, নাফিসা জারিন, লারা লোটাস ও সিমরিন লুবাবা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবজাক মীরঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদেশের সবচেয়ে বড় উৎসবদ্য স্টোরি অব আ রকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলায় প্রসূতির মৃত্যু: ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ

পরবর্তী

আসিফ নজরুলের মন্তব্যে নীরবতা ভেঙে যা বলল আইসিসি

পরবর্তী

আসিফ নজরুলের মন্তব্যে নীরবতা ভেঙে যা বলল আইসিসি

ছবি:  কানাডা হাই কমিশনের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

মিয়ানমারের গণহত্যা মামলার সাক্ষীদের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

সর্বশেষ

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT