চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ দিতে এসে বন্যার্তদের কাছে নৌকার ভোট চাইলেন প্রতিমন্ত্রী

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৩৫ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে এসে বন্যাদুর্গত মানুষদের কাছে নৌকার ভোট চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে ত্রাণ নিতে আসা মানুষদের কাছে নৌকার ভোট প্রার্থনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যার পর এখন আর ডায়রিয়ায় মানুষ মারা যায় না। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখন মিনারেল ওয়াটার দিয়ে থাকি বন্যার পর। ফলে মানুষের আর ডায়রিয়া হচ্ছে না। কক্সবাজারের চকরিয়ায় ভবিষ্যতে যাতে আর বন্যা না হয়, সে জন্য মাতামুহুরি নদী ড্রেজিং ও দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

শুক্রবার ১১ আগস্ট বেলা ১২ টার দিকে কক্সবাজারের বন্যা কবলিত চকরিয়ার কাকারা এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

কক্সবাজারের বন্যা কবলিত এলাকা ঘুরে ফসলি জমি, মাছের ঘেরের ক্ষয়ক্ষতি ও মানুষের খাদ্যাভাবের চিত্র দেখতে পেয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক করে কক্সবাজার জেলার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।’

এর আগে চকরিয়ার কাকারায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন করেন প্রতিমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ক্যাপ্টেন তাজুল ইসলাম, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য  জাফর আলম, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ, কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান তার সাথে ছিলেন।

প্রতিমন্ত্রী পরে চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি চট্টগ্রামের লোহাগাড়া হয়ে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন বলে কর্মসূচিতে রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬

নিখোঁজের ৬ দিন পর খাল থেকে উদ্ধার গায়িকার মরদেহ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT