অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি পরীক্ষার রুটিনটি ভুয়া

বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষার প্রস্তুতি ও মনোযোগের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার যে সময়সূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ রোববার ১০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফেসবুক ও অন্যান্য অনলাইন মাধ্যমে ছড়ানো সময়সূচি বোর্ড থেকে প্রকাশিত নয়। পরীক্ষার সূচি এখনও চূড়ান্ত হয়নি। সূচি চূড়ান্ত হলে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।’
২০২৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হতে পারে বলেও জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



