ফিলিস্তিনিদের ওপর হামলাকে গণহত্যা অভিহিত করে, ইসরায়েল রাষ্ট্রের শাস্তি দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি। বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন, ইসরায়েল ইস্যুতে সরকারের চুপ থাকা দুঃখজনক। এদিকে ইসরাইলকে প্রতিহত করতে বিশ্বের মানবতাবাদীদের এক হয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামি আন্দোলন।






