চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপি হারতেই ভাইরাল হলো ‘দ্য সাউথ ইন্ডিয়ান স্টোরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অগ্নি ধূমপানরত প্যান্টের ছবি, যা পোস্টের শিরোনামের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কর্ণাটক নির্বাচনে বিজেপি হারতেই ভাইরাল হয়েছে একটি রাজনৈতিক ‘মিম’। ভাইরাল হওয়া মিমের মধ্যে ‘খাকি প্যান্ট পোড়ার’ ছবিটি বেশ জনপ্রিয় হয়েছে বিজেপি বিরোধীদের মধ্যে। যে ধরনের প্যান্ট আরএসএস ক্যাডাররা পরেন, সেই ধরনের প্যান্ট দেখানো হয়েছে ছবিতে। এর সাথে ছবিতে লেখা ‘দ্য সাউথ ইন্ডিয়ান স্টোরি’।

রোববার (১৪ মে) সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘খাকি প্যান্ট পোড়ার’ ছবিটি ছাড়াও ভাইরাল হয়েছে আরেকটি ছবি, তাতে দক্ষিণ ভারতের মানচিত্র আঁকা। সেই ছবিতে লেখা, ‘দক্ষিণ ভারত চিরকাল স্বাধীন থাকবে’। সিনেমার পোস্টারের মতো সেই ছবিতে আরও লেখা, ‘সত্যি রাজনীতির ওপর ভিত্তি করে তৈরি’ এবং ‘পরিচালনায় দক্ষিণ ভারতীয়রা’।

Banglabid

কর্ণাটক নির্বাচনের আগে ভারতজুড়ে বিতর্ক শুরু হয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে। সেই বিতর্কে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল গেরুয়া শিবির। কর্ণাটকে প্রচারে গিয়ে বেঙ্গালুরুর সিনেমা হলে সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে মেরুকরণের অঙ্কে কর্ণাটকের ভোটতরী পার করাতে পারেনি পদ্ম শিবির। বেশ কয়েক বছরের একাধিক রেকর্ড ভেঙে কর্ণাটকে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। যারফলে, টুইটারে নেটিজেনদের খোঁচার মুখে বিজেপি। আর তা থেকেই ভাইরাল হয় রাজনৈতিক ‘মিম’।

উল্লেখ্য, দক্ষিণ ভারতে একমাত্র কর্ণাটকেই ক্ষমতায় ছিল বিজেপি। বাকি কোনও রাজ্যেই সেভাবে এখনও নিজেদের অবস্থান শক্ত করতে পারেনি গেরুয়া শিবির। তবে কর্ণাটকে হারায় এখন দক্ষিণ ভারতের কোনও রাজ্যেই বিজেপির সরকার থাকল না।

কর্ণাটকে সার্বিকভাবে পিছিয়ে পড়লেও বেঙ্গালুরু এলাকায় কংগ্রেসকে টক্কর দিয়েছে বিজেপি। এই অঞ্চলের ১৫টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৭টি আসনে।

Reneta

এছাড়া উপকূলীয় কর্ণাটকে অবশ্য এগিয়ে বিজেপি। এই অঞ্চলে ১৪টি আসনে এগিয়ে বিজেপি। ছয়টি আসনে এগিয়ে কংগ্রেস। এই অঞ্চল থেকেই সূচনা হয়েছিল হিজাব বিতর্কের। অপরদিকে উত্তর কর্ণাটকেও বিজেপি হারিয়েছে নিজেদের অবস্থান। এই অঞ্চলে ৩১টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি জিতেছে মাত্র ১৬টি আসনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্ণাটকবিজেপিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় কমেছে এলএনজি সরবরাহ: গ্যাস সংকটে শঙ্কা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT