চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের পর ঢাকায় হবে আতিফ আসলামের সেই কনসার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
আতিফ আসলামের কনসার্টের ছবি, ঢাকায় অনুষ্ঠিত, লাইভ পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তাজনিত কারণে গত ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত আতিফ আসলামের বহুল আলোচিত কনসার্ট স্থগিত হলেও, সেটি পুরোপুরি বাতিল হয়নি। এমনটাই জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর কনসার্টটি নতুন তারিখে আয়োজন করা হবে।

বৃহস্পতিবার রাতে আতিফ আসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, ঢাকার যে কনসার্টটি স্থগিত করা হয়েছিল, সেটি আবার অনুষ্ঠিত হবে। তিনি আশ্বস্ত করেন, ১৩ ডিসেম্বরের কনসার্টের জন্য কেনা সব টিকিট আগামি শোর ক্ষেত্রেও বৈধ থাকবে। আতিফের এই পোস্টটি শেয়ার করে মেইন স্টেজও একই তথ্য নিশ্চিত করেছে।

আয়োজক প্রতিষ্ঠানের ঘোষণায় বলা হয়, আগামি নির্বাচনের পর স্থগিত ১৩ ডিসেম্বরের কনসার্টটি আয়োজন করবেন তারা। যারা টিকেট কেটেছিলেন, তারা চাইলে সেই টিকেট দিয়েই নতুন তারিখের কনসার্টটি উপভোগ করতে পারবেন। তবে যারা নতুন তারিখে কনসার্টে অংশ নিতে আগ্রহী নন, তাদের জন্য রিফান্ডের সুযোগও রাখা হয়েছে।

মেইন স্টেজ জানায়, টিকিটধারীরা চাইলে অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। তবে একবার রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে এবং সেটি পুনরায় বিক্রি, স্থানান্তর বা ব্যবহার করা যাবে না।

রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, ২১ ডিসেম্বর থেকে ১০ কর্মদিবস পর আনুষ্ঠানিকভাবে রিফান্ড কার্যক্রম শুরু হবে। এই সময়সীমা শেষ হলে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক প্রকাশ করা হবে, যেখানে টিকিটধারীরা লগইন করে রিফান্ডের আবেদন করতে পারবেন।

Reneta

উল্লেখ্য, পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো–২০২৫’-এ আতিফ আসলামের পাশাপাশি ফুয়াদ, নেমেসিসসহ দেশীয় শিল্পীদের পারফর্ম করার কথা ছিল। কনসার্টের লভ্যাংশের একটি অংশ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনে দেওয়ার ঘোষণাও ছিল সহ-আয়োজক স্পিরিট অব জুলাই সংগঠনের।

নির্বাচন-পরবর্তী সময়ে কনসার্টটির নতুন তারিখ, ভেন্যু ও বিস্তারিত সময়সূচি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে মেইন স্টেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিফ আসলামকনসার্টগানটিকিটটিকেটঢাকায় কনসার্টপাকিস্তানি শিল্পীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT