আন্তর্জাতিক

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ আজ

বাংলাদেশে ভোটাররা ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটাররা ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন, ভোট কেন্দ্রের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ শুক্রবার ৫ জুলাই ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ বা দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

ইরানভিত্তিক সংবাদ মাধ্যম পারস টুডে জানিয়েছে, ইরানের স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ধরে চলবে ভোটগ্রহণ। তবে প্রয়োজনে ভোটগ্রহণের সময় বাড়ানো হবে। দেশটির বাইরে যারা ভোট দিবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।

এর আগে, প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন রান-অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। এ কারণে ইরানের আইন অনুযায়ী নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুই প্রার্থী অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলির মধ্যে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন একদিনে অনুষ্ঠিত হয়। এখানে নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন দেশটির জনগণ। সাধারণত জনগণের প্রতিনিধি হিসেবে এসব দায়িত্ব পালন করে থাকেন সমাজের আস্থাভাজন অবসরপ্রাপ্ত শিক্ষক, ব্যবসায়ী এবং প্রবীণ ব্যক্তিরা।

বিষয়:ইরান নির্বাচন প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…