চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দফায় চলছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন, নির্বাচনী পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো কোন একক প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় চলছে দ্বিতীয় দফার ভোট গণনা। 

বিবিসি জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোটাররা ৩ জন প্রার্থীকে ভোট দিয়ে থাকেন। দেশটির নির্বাচন কমিশন এখন ভোটারদের দ্বিতীয় এবং তৃতীয় পছন্দ গণনা করবে।

রোববার ২২ সেপ্টেম্বর ভোট গণনায় দেখা যায়, বামপন্থী অনুরা কুমারা দিসানায়েকে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে হলে যে মাইলফলক স্পর্শ করতে হয় তা থেকে অনেকটা দূরে রয়েছেন তিনি। দেশটির নির্বাচনী নীতিমালা অনুযায়ী, বিজয়ী হতে হলে প্রার্থীকে অবশ্যই ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। তিনি পেয়েছেন ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট। বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফার গণনায় কুমারা দিসানায়েক ও সজিথ প্রেমাদাসা ছাড়া বাকি সব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। এখন যেসব ভোটাররা প্রথম পছন্দ হিসেবে বাকি প্রার্থীদের ভোট দিয়েছিলেন, সেসব ভোটারদের দ্বিতীয় ও তৃতীয় পছন্দে কুমারা দিসানায়েক ও সজিথ প্রেমাদাসার নাম থাকলে তা গণনা করা হবে।

২০২২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের পরে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার পর, প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে। নির্বাচনে ভোট দিয়েছেন এক কোটি ৭০ লাখের বেশি ভোটার।

১৯৮২ সালের পর থেকে শ্রীলঙ্কার আটটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রত্যেকটিতেই প্রথম দফাতেই বিজয়ী নির্ধারিত হয়েছে। এবারই প্রথম দ্বিতীয় দফায় গড়াল নির্বাচন। দেশের নির্বাচন কমিশন বলেছে, এটি দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন ছিল। তারপরও শনিবার রাতের দিকে ‘জননিরাপত্তার’ জন্য কারফিউ ঘোষণা করে পুলিশ।

ট্যাগ: নির্বাচনশ্রীলঙ্কাশ্রীলঙ্কার নির্বাচনশ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে বল কম করেছেন সাকিব

পরবর্তী

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ

পরবর্তী
বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ

নতুন ইলেকট্রিক মোটরসাইকেল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিভোর নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এ০১ ও সি০৩

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT