ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সাগর ক্রমশ উত্তাল হয়ে উঠেছে
উত্তাল সাগর, ঝড়ের আঘাত ও উত্তাল ঢেউ দেখানো ছবি, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সাগর ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। আমাবস্যার কারণে সামুদ্রিক জোয়ারের পানি তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় পর্যটকদের নিরাপদ দূরত্বে থেকে সৈকত ভ্রমণের জন্য সতর্ক করছেন ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও বিচ কর্মীরা। সৈকতে পর্যটকদের গোসল করতে নিরুৎসাহিত করা হয়েছে। আজ দিনের জোয়ারে জেলার নিছু এলাকা প্লাবিত হয়েছে। দুপরের পর থেকে নিছু এলাকার লোকজনকে সরানো হবে। যানবাহন সহ সব কিছু প্রস্তুত রয়েছে বলে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানিয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






