চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র আবিষ্কার করলো বারি’র বিজ্ঞানীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিজ্ঞানীরা পাটের আঁশ ছাড়ানোর জন্য নতুন যন্ত্র দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটকাঠি আস্ত রেখে পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র আবিষ্কার করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র বিজ্ঞানীরা।

মঙ্গলবার বারি’র ফার্ম মেশিনারী এন্ড পোস্টহার্ভেস্ট প্রোসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ এবং সিরিয়াল সিস্টেম ইনিশিএটিভ ফর সাউথ এশিয়া-মেকানাইজেশন এন্ড এক্সটেনশন এক্টিভিটি (সিএসআইএসএ-এমইএ) সিমিট, বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনলাইন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

জুম প্লাটফর্ম অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারি’র সাবেক মহাপরিচালক ড. ক্ষীরোদ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনলাইন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম, সিমিট এর বাংলাদেশ প্রতিনিধি ড. তিমোথি জে. ক্রপনিক এবং সিএসআইএসএ-এমইএ, সিমিট, বাংলাদেশ এর চিফ অফ পার্টি ড. ওয়েন কালভার্ট।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. আইয়ুব হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএমপিই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ২৫টি কৃষি যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় মূল প্রবন্ধে বারি’র এফএমপিই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক জানান, বর্তমানে দেশে পাটের আঁশ ছাড়ানোর জন্য বেশ কিছু যন্ত্র ব্যবহৃত হচ্ছে। কিন্তু সেগুলো দিয়ে পাটের আঁশ ছাড়াতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই পাটকাঠি ভেঙ্গে যায়। ফলে কৃষকেরা এ সমস্ত যন্ত্র ব্যবহার করতে চায় না। তাই এ সমস্যা সমাধানে বারি’র এফএমপিই বিভাগের বিজ্ঞানীরা গবেষণা কার্যক্রম শুরু করে এবং পাটকাঠি আস্ত রেখে পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র আবিষ্কারে সক্ষম হয়। গবেষণায় দেখা গেছে, এ যন্ত্র দিয়ে পাটের আঁশ ছাড়ালে প্রায় ৭০ ভাগ পর্যন্ত পাটকাঠি আস্ত থাকে।

ট্যাগ: বারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিত্রনায়িকা বুবলীর যে পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

পরবর্তী

পাকিস্তানি বুলেটও আওয়ামী লীগকে রাজপথ ছাড়াতে পারেনি: এস এম কামাল

পরবর্তী
বিপন্ন ব্যক্তিকে উদ্ধার করতে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি বুলেটও আওয়ামী লীগকে রাজপথ ছাড়াতে পারেনি: এস এম কামাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT