চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারি’তে পুষ্টি সমৃদ্ধ ১৪ ধরণের দানাদার ফসলের গবেষণা

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
১০:২২ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২২
কৃষি
A A

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্ভিদ প্রজনন বিভাগের আয়োজনে আজ রোববার বিকেলে পুষ্টি সমৃদ্ধ অপ্রধান দানাদার ফসলের গবেষণা কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মাঠ দিবসের উদ্বোধন করেন বারি’র উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষণা মাঠে মহাপরিচালক ড. দেবাশীষ ।

বারি’র উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. মোবারক আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল লতিফ আকন্দ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মোছাম্মৎ সামছুন্নাহার এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. সাইফুল ইসলাম।

এতে বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, কর্মকর্তা, বৈজ্ঞানিক সহকারী, কর্মচারী, শ্রমিক, সম্প্রসারণ কর্মী, কৃষি উদ্যোক্তা, এনজিও এবং কৃষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের খাদ্য গ্রহণের উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ না হয়ে হওয়া উচিত শরীরের পুষ্টি চাহিদা পূরণ। বর্তমান সরকারের লক্ষ্য মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।

বারি’র উদ্ভিদ প্রজনন বিভাগে বতর্মানে বার্লি, কাউন, ওট, রাঘী, সরগম, চিয়া সহ ১৪টি অপ্রধান কিন্তু অধিক পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের দানাদার ফসল নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এই ফসলগুলো প্রতিকূল পরিবেশেও চাষপোযোগী।

Reneta

যেকারনে এই ফসলগুলো চাষ করলে কৃষকেরা যেমন লাভবান হবে তেমনি দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বারি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT