এখনো ভয় আর আতঙ্ক থেকে বের হতে পারছেন না এমভি আব্দুল্লাহর নাবিকরা
নাবিকরা এমভি আব্দুল্লাহ জাহাজে নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, সমুদ্রে অবস্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সোমালী জলদস্যুদের কবল থেকে মুক্ত হলেও এখনো ভয় আর আতঙ্ক থেকে বের হতে পারছেন না এমভি আব্দুল্লাহর নাবিকরা। চ্যানেল আইকে জিম্মিদশার কঠিন সময়ের বর্ণনা দিয়ে জাহাজের একজন নাবিক বলেন, সুস্থভাবে দ্রুত পরিবারের কাছে ফিরে আসতে চান তারা। দুবাইয়ের পথে থাকা ২৩ বাংলাদেশী নাবিক এখন জাহাজটিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ করছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






