স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্র ক্ষমতায় আসা শাসকগোষ্ঠী কথা রাখতে পারেননি: জামায়াত আমির
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করছে, বিভিন্ন রঙের পোশাক ও টুপি পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পাকিস্তানের শাসকগোষ্ঠীর এ দেশের প্রতি বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তি পেতেই ৭১ সালে পূর্ব পাকিস্তানের জনগন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। যে কারণে ১৯৭০ সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্র ক্ষমতায় আসা শাসকগোষ্ঠী কথা রাখতে পারেননি। একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি মনে করতো আর বাকি সবাইকে বানিয়েছিল তাদের দাস। অতীতের বস্তাপচা রাজনীতি পায়ের তলে ফেলতে চাই বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আমাদের নতুন রাজনীতি করতে হবে।






