তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই: আলী রীয়াজ
আলী রীয়াজ এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়া প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই। তবে বেশ কিছু সাংবিধানিক প্রশ্নে এবং মৌলিক সাংবিধানিক সংস্কারে ঐকমত্যে পৌঁছানো যায়নি। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা করে তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের পথ বের করবেন রাজনীতিবিদরা। জুন মাসে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথাও জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



