চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারণ দর্শানো ছাড়াই দুদক কর্মীকে চাকরিচ্যুতির সেই বিধি বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন ধরনের কারণ দর্শানো ছাড়াই কর্মীকে চাকরি থেকে অপসারণ করতে দুদকের ক্ষমতার সেই ৫৪(২) বিধিটি সর্বোচ্চ আদালতের রায়ে বহাল রইলো। এই বিধিটি বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়  বৃহস্পতিবার বাতিল ঘোষণা করে দুদকের আপিল মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট বিচারপতির আপিল বিভাগ।

আজকের এই রায় অনুযায়ী ৫৪(২) বিধিটি আবার টিকে গেল উল্লেখ করে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘এর ফলে দুদকের ৫৪(২) বিধি অনুযায়ী কর্মীকে চাকরি থেকে অপসারণ আইনগতভাবে সঠিক।’

আদালতে আহসান আলী ও শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহউদ্দিন দোলন, সঙ্গে ছিলেন আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ শুনানি করেন।

Banglabid

গত বছরের ১৬ ফেব্রুয়ারি এই বিধির ক্ষমতাবলেই দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর ৫৪(২) বিধি ও এই বিধির ক্ষমতাবলে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফ হাইকোর্টে রিট করেন।

এর আগে ৫৪(২) বিধি অনুসারে মো. আহসান আলী নামে দুদকের আর এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করায় তিনিও বিধিটির বৈধতা নিয়ে রিট করেন। সে রিটের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শরীফের রিটের শুনানি মুলতবি করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শরীফ গত বছরের ১৬ জুন লিভ টু আপিল করেন। একপর্যায়ে দুদকের করা আগের আপিল ও শরীফের করা লিভ টু আপিল শুনানি নিয়ে আজ রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT