চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা অবিস্মরণীয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A

বাঙালি জাতির মুক্তির প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টাকে জয়যুক্ত করতে ভারতীয় গণমাধ্যমের ভূমিকাকে ‘অবিস্মরণীয়’বলে আখ্যায়িত করেছেন বিশিষ্টজনরা। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বাংলামটরে বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত ‘ভারতীয় গণমাধ্যমে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন বক্তারা।

বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের ‘অর্থনীতিবিদ ইব্রাহীম খালেদ সভাকক্ষে’ এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমানের সভাপতিত্বে সেমিনারের নির্বাচিত বিষয়ের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এমরান জাহান ও বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট’এ ভূষিত ব্যাংকার দিলিপ দাশগুপ্ত।

সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে পরিষদ সম্পাদক ও নিউজপোর্টাল বহুমাত্রিক.কম সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার ভারতীয় দৈনিকগুলোর শীর্ষখবরে যেভাবে ঠাঁই পেয়েছিলেন বাংলাদেশের জনক, তাতে প্রতিয়মান হয়নি তিনি অন্যদেশের একজন নেতা। কেবল স্বদেশ প্রত্যাবর্তনের সময়েই নয়, স্বাধীনতাপূর্ব ও পরবর্তী সময়গুলোতেও শেখ মুজিবুর রহমান হয়ে উঠেন ভারতীয় গণমাধ্যমের প্রধান শিরোনামের বিষয়। অবিস্মরণীয় ইতিহাসের অংশ হয়ে উঠা সেসব প্রতিবেদন বাঙালি জাতির জনককে প্রজন্মের কাছে নূতনরূপে মূল্যায়নের সুযোগ করে দেবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. ফকরুল আলম বলেন, ‘সাম্প্রতিক সময়ে বন্ধুপ্রতীম ভারত ও বাংলাদেশের জনগণের মাঝে অনেক পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটেছে কোভিডের পূর্বে আমি শিলং সফরে গিয়ে স্থানীয়দের কারো কারো মাঝে বাঙালি বিদ্বেষ লক্ষ্য করি। একইভাবে বাংলাদেশেও অনেকের মাঝে ভারতবিরোধী দৃষ্টিভঙ্গি দেখা যাবে। এমন বাস্তবতায় মুক্তিযুদ্ধের সময়কার ভারতীয় গণমাধ্যমের ইতিবাচক মূল্যায়ন তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া জরুরি।’

Reneta

সেমিনার সভাপতি অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, ‘একাত্তরে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশের গণমাধ্যমসমূহ যে অবিস্মরণীয় ভূমিকা রাখে, ইতিহাসে তার যথাযথ স্থান হয়নি আজও। আমি মনে করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার স্তরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বহু গবেষণা হওয়া উচিত। তরুণ প্রজন্ম এতে ইতিহাসের অনেক সত্য নতুন করে জানার সুযোগ পাবে।’

বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের দপ্তর সম্পাদক ও আবৃত্তি শিল্পী রুপশ্রী চক্রবর্তীর শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক প্রদীপ কুমার দাশ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভপতি মিজানুর রহমান, আয়োজক সংগঠনের শিল্প-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট নাট্যকর্মী মিল্টন আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সভাপতি তাপস হোড়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT