চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্তন ক্যান্সার মোকাবেলায় খেলাধুলার ভূমিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
স্বাস্থ্য
A A
দুটি হাতের মধ্যে লাল রঙের অঙ্গসংস্থান সচেতনতামূলক রিবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে 

ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামের জন্য মনের জোর জরুরি। সেইসঙ্গে খেলাধুলাও কিছু ক্ষেত্রে অভাবনীয় ফল দিতে পারে। ব্রেস্ট ক্যানসারের এক রোগী ‘স্ট্রেনথ অ্যান্ড এন্ডুরেন্স ট্রেনিং’ করে দারুণ সুফল পাচ্ছেন।

আচমকা স্তনে একটি পিণ্ড ধরা পড়লো৷ জানা গেল ক্যান্সার হয়েছে। আনে ম্যুলার সবে প্রথম বারের জন্য মা হয়েছেন। ফলে এমন খবরের জন্য একেবারেই প্রস্তুত ছিলেননা।

Banglabid

দ্রুত জানা গেল, যে তার একটা অপারেশন ও কেমোথেরাপির প্রয়োজন। দুটোতেই বেশ ধকল হলেও তার সামনে অন্য কোনো পথ খোলা ছিলনা। স্মৃতিচারণ করতে গিয়ে আনে বলেন, প্রথমেই মনে হলো, আমি আর বাঁচবোনা। আমার মেয়েকে বড় হতে দেখবোনা। প্রায়ই এখানে বসে ভাবতাম সেরে ওঠার জন্য আর কী করতে পারি? মোটকথা আবার সুস্থ হওয়ার লক্ষ্যই ছিল আসল কথা৷ তার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলাম।

৩৪ বছর বয়সি এই নারী এক অনকোলজিকাল ট্রেনিং এবং ব্যায়াম থেরাপি সম্পর্কে জানতে পেরে অবিলম্বে সেই প্রক্রিয়া শুরু করতে চেয়েছিলেন। তাঁর ডাক্তার হিসেবে মারেন প্যোসডর্ফও সাহায্য করতে এগিয়ে এসেছিলেন৷ মারেন বলেন, খেলাধুলার এক মৌলিক নিরাময় ক্ষমতা রয়েছে৷ কোলোন বিশ্ববিদ্যালয়ে তার সাক্ষাৎ প্রমাণও পাওয়া গেছে। শরীরের উপর খেলাধুলার প্রভাব নিয়ে একাধিক গবেষণা হয়েছে৷ যথেষ্ট প্রভাবের কথা জানা গেছে। আমরা দেখেছি, নারীদের ক্ষেত্রে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কমে যায়৷ বমি বমি ভাব কমে, হাড় ও জয়েন্টের ব্যথাও কম হয়। সেটা স্পষ্ট দেখা গেছে।

আনে ম্যুলার কেমোথেরাপির মাঝেই সেই প্রক্রিয়া শুরু করেন৷ বিশেষ এক ফিজিওথেরাপি চেম্বারে তিনি সপ্তাহে দুইদিন ‘স্ট্রেনথ অ্যান্ড এন্ডুরেন্স ট্রেনিং’ করতে থাকেন।

Reneta

ক্রীড়াবিজ্ঞানীরা আনে-কে উত্সাহ দিয়েছিলেন৷ ক্যানসারের চিকিৎসার সময়ে হাতে-পায়ে যেমন ব্যথা করে, এই থেরাপির ফলে সেই পলিনিউরোপ্যাথি নামের সমস্যা আদৌ দেখাই দেবেনা বলে আশা করেছিলেন তারা। ক্রীড়াবিজ্ঞানী হিসেবে ডিয়র্ক বিয়ারমান বলেন, গবেষণায় স্পষ্ট দেখা গেছে, যে এর ফলে কষ্ট কিছুটা কমে যায়৷ কেমোথেরাপি বন্ধ করার অন্যতম প্রধান কারণ এই পলিনিউরোপ্যাথি। যতকাল কেমোথেরাপি চালিয়ে যাওয়া যায়, সেটা রোগীদের জন্য ভাল।৷ থেমে গেলে অবনতি হয়৷ আমি সেটা এভাবেই দেখি৷ শরীরের যে সব কাঠামো আমরা ট্রেনিং বা সঞ্চালন করি না, সেগুলির আবার অবনতি ঘটে।

অর্থাৎ ক্যান্সারের সময়ে খেলাধুলা বন্ধ করা একেবারেই ভালো কাজ নয় বলে ডিয়র্ক বিয়ারমান মনে করেন।

ইতোমধ্যে আনে ম্যুলারের মেয়ে ইয়েটের এক বছর বয়স হয়েছে৷ আনে তার মেয়ে ও জীবনসঙ্গীর জন্য উপস্থিত রয়েছেন৷ খেলাধুলা তাকে সেই শক্তি দিচ্ছে বলে তিনি বিশ্বাস করেন৷ তিনি বলেন, খুবই ভালো৷ আমি খুব ভালো বোধ করছি৷ সুস্থ আছি। শক্তি পাচ্ছি৷ এর থেকে ভালো আর বোধহয় কিছুই হতে পারে না।

আনের পোস্ট-ট্রিটমেন্ট এখনো চলছে। কয়েক মাস পর পর তাকে ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতে হচ্ছে। তিনি অবশ্যই নিজের ও নিজের পরিবারের স্বার্থে ‘স্ট্রেনথ অ্যান্ড এন্ডুয়রেন্স ট্রেনিং’ চালিয়ে যেতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাধুলার ভূমিকামোকাবেলাস্তন ক্যান্সার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কাঙ্গুভা’ মুক্তির আগে এডিটরের রহস্য মৃত্যু

পরবর্তী

হজ প্যাকেজ ঘোষণা, ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে

পরবর্তী
বিমানবন্দরে হজযাত্রীদের ভিড়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ প্যাকেজ ঘোষণা, ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমানতকারীদের সুরক্ষার মাত্রা আরও বৃদ্ধি করা হবে: বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT