চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ১২, জুন ২০২৪
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (১১ জুন) রাতে ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। একই সাথে সুপারিশকৃতদের কিছু নির্দেশনা দেয়া হয়।

বলা হয়েছে, ৩১ মার্চ প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য মামলার কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীরা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজ প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন।

কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি সেবাবক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন।

নির্বাচিতদের জন্য নির্দেশনা

Reneta

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে নিবন্ধন পরীক্ষার সনদ, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আগামী ৭ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) এনটিআরসিএ কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না।

প্রাথমিকভাবে নির্বাচিত সব প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনটিআরসিএশিক্ষক নিয়োগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT