চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আনচেলত্তিকে মানতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ১৪, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্ব ফুটবল কোচের সাক্ষাৎকার, আলোচনা ও প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল পাঁচটি বিশ্বকাপ জিতেছে স্বদেশি কোচের অধীনে। গত ৬০ বছর কোনো বিদেশি কোচও নিয়োগ দেয়নি তারা। ২০০২ সালের পর বিশ্বকাপ অধরা হওয়ায় ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির দ্বারস্থ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে এই হাই-প্রোফাইল কোচকে মেনে নিতে পারছেন না দেশটির প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা চীনে সাংবাদিকদের বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে বিদেশি হওয়ায় তার (আনচেলত্তি) বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। কিন্তু আমি মনে করি ব্রাজিলকে পরিচালনার জন্য এখানেই যথেষ্ট সামর্থ্যবান কোচ রয়েছে।’

লুলা মূলত সামনে এনেছেন নিজ দেশের কাউকে কোচ করার প্রসঙ্গ। আদতে ব্রাজিল ফুটবলের দীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি। ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে। পাশের দেশ আর্জেন্টিনার ফিলপো নুনেজ এসেছিলেন সেলেসাওদের কোচ হয়ে। তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে।

আনচেলত্তির জন্যেও এটাই প্রথমবার কোনো দেশের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ। তবে কোচ হিসেবে তাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। ক্লাব পর্যায়ে রয়েছে সুবিশাল অর্জন তার। ফুটবল দুনিয়ার একমাত্র কোচ হিসেবে ইউরোপের টপ ফাইভ লিগের সবকটিতেই জিতেছেন শিরোপা। সঙ্গে আছে কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তিও।

দেশি কোচ পছন্দ না হলেও দ্য সিলভা অবশ্য আশাবাদী আনচেলত্তিকে নিয়ে, ‘আশা করছি গ্রেট টেকনিশিয়ান আনচেলত্তি ব্রাজিল দলকে সাহায্য করতে পারবেন। প্রথমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে, এরপর যদি সম্ভব হয় তাহলে বিশ্বকাপ জিততে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিব্রাজিললিড স্পোর্টসলুলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬

নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টে দিল্লি পুলিশের নজরদারি

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT