পরিবেশ

বৃষ্টি কমে বাড়বে তাপমাত্রা

সূর্যোদয় দেখছে প্রকৃতি, আকাশে সূর্য্য ও মেঘের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক দৃশ্য, সূর্য্য উদিত হচ্ছে আকাশে, আকাশে কিছু মেঘ ও সূর্য্যর আলো।. Channel i News – চ্যানেল আই নিউজ

চৈত্র মাসেও দেশের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তবে আজ থেকে বৃষ্টি কমে গিয়ে চারদিন পর তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, আজ ২২ মার্চ শুক্রবার থেকে বৃষ্টি কমতে থাকবে। বৃষ্টি কমে গিয়ে চারদিন পর তাপমাত্রা বৃদ্ধি পাবে।

প্রায় ৬ দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দিন বা রাতের কোন কোন সময়ে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শুধু রাজধানী ঢাকায়তেই বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে ২২ মিলিমিটার।

সচরাচর এসময় বৃষ্টি না হলেও তা অস্বাভাবিক নয় বলে মনে করছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। সামনের কিছুদিনের বৃষ্টির পূর্বাভাসও দিয়েছেন তিনি।

আবহাওয়াবিদ জানান, গত ৩০ বছরের হিসাবে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। বেড়েছে সার্বিক তাপমাত্রা।

বিষয়:তাপমাত্রা বৃষ্টি বৃষ্টিপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…